সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

স্বামী-স্ত্রী মিলে করতেন গাঁজার ব্যবসা! র‍্যাবের ফাঁদে ধরা খেলেন দুজনেই

Spread the love

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০ এর একটি বিশেষ অভিযানে ফরিদপুর থেকে আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র‍্যাব জানায়, দেশের তরুণ সমাজকে মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানার জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা হতে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২ নম্বরযুক্ত “গোল্ডেন লাইন” পরিবহন বাস থেকে ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।অভিযানে গ্রেফতার হন মোঃ জাহাঙ্গীর আলম (৪০) ও তার স্ত্রী শাহানাজ আক্তার (২৭)। তারা দুজনেই খাগড়াছড়ি জেলার সদর থানার কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা।র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ ব্যাধি। এটি তরুণ প্রজন্মকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‍্যাব মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতিতে বিশ্বাসী এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।সূত্র: র‍্যাব-১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *