সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ফেসবুকে “সেবা” বলে বিক্রি হচ্ছিল সিডিআর-সহ নাগরিকদের সর্বোচ্চ সংবেদনশীল তথ্য, গ্রেফতার ১

Spread the love

ফেসবুকে বিশেষ একটি পোস্টের মাধ্যমে দেশের বিভিন্ন নাগরিকের কল ডিটেইলস রেকর্ড (Call Detail Record / CDR), এনআইডি (NID) তথ্য, এসএমএস তালিকা, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য এবং মামলা সংক্রান্ত ডেটা অবৈধভাবে “সেবা” হিসেবে বিক্রি করা হচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। এ চক্রের অন্তর্গত এক সদস্য মো. সিয়াম হাওলাদার (২৩) কে সিআইডি গ্রেফতার করেছে।সিআইডির সাইবার পুলিশ সেন্টার (CPC)-এর সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিম গত রাতে (১৩/১০/২০২৫) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়াম হাওলাদারকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডิส্ক ও অন্যান্য প্রযুক্তিগত আলামত জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত সিয়াম হাওলাদার ফেসবুকে সক্রিয় ছিল এবং অর্থের বিনিময়ে দেশের নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য বিক্রি করে আসছিল। তথ্য ধারণা করা হয়েছে বিভিন্ন ডাটাবেস ও সহযোগীদের সহায়তায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল (ডিএমপি) থানায় মামলা নং ২৪, তারিখ ১৪/১০/২০২৫, ধারা–সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭/২১/২৭ রুজু করা হয়েছে।বর্তমানে মামলার তদন্তের কাজ সিআইডি পরিচালনা করছে।গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দকরণ ও রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন। সিআইডি অন্যান্য চক্রের সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রাখছে।নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ, তথ্য সুরক্ষা আইন বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ জরুরি হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *