এসএমপি ডিবির জালে ‘ঢাকা প্যালেস’ হোটেলে অনৈতিকতার অভিযোগে নারীসহ ৩ জন আটকনিজস্ব প্রতিবেদক, সিলেট:সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (এসএমপি ডিবি) দক্ষিণ সুরমা থানাধীন আবাসিক হোটেল ‘ঢাকা প্যালেস’-এ অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ মোট ০৩ (তিন) জনকে আটক করেছে।গতকাল, ২৩ অক্টোবর, ২০২৫ খ্রি: আনুমানিক ১৪.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ‘ঢাকা প্যালেস’ আবাসিক হোটেলের ৩য় তলার ৩১৫ নং কক্ষে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ০২ (দুই) জন পুরুষ এবং ০১ (এক) জন নারীকে হাতেনাতে আটক করা হয়।আটককৃতরা হলেন:১। মো: আব্দুল হামিদ (৩০)২। তাকিয়া জান্নাত (২৫)৩। শহিদুল ইসলাম (২৮)জানা যায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় নন এফআইআর নং-২০৯/২৫, তারিখ-২৩/১০/২০২৫খ্রিঃ মূলে একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের গতকালই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলারক্ষা এবং যেকোনো ধরণের অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম দমনে তাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

