সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীতে সক্রিয় আবারও ডিবির জালে বড় নেতারা

Spread the love

রাজধানীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে সোমবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—১. উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো: কামাল হোসেন (৪৮)২. কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো: মনির হোসেন (৪৬)৩. আওয়ামী লীগ কর্মী মো: জামাল হোসেন (৪০)৪. ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো: রনি (৩৫)৫. নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪)৬. সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)ডিবি সূত্রে জানা যায়, রবিবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত বেইলি রোড, জুরাইন, ধানমন্ডি, চকবাজার, বনশ্রীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও জনবল সরবরাহে সক্রিয় ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *