সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাজধানীতে মুসল্লিদের ভিড়ে জামায়াত আমীর, আলোচনায় ঢাকা-১৫ আসন

Spread the love

ঢাকা-১৫ আসনের রাজধানীর মিরপুর-১৩ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা ও জামে মসজিদে আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমীর মোঃ আলাউদ্দিন, থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য, স্থানীয় ওয়ার্ড সভাপতি, মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি প্রমুখ।স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান আমীরে জামায়াত, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *