আজ ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামা শত শত যাত্রীকে রাত কাটাতে হয়েছে টার্মিনালের ঠান্ডা চেয়ারে।রাত ২টা ৩০ মিনিটে ফ্লাইট অবতরণের পর ইমিগ্রেশন ও লাগেজ প্রক্রিয়া শেষ হতে প্রায় ৩টা ৩০ মিনিট বেজে যায়। কিন্তু নিরাপত্তাজনিত কারণে গভীর রাতে কেউই বিমানবন্দর থেকে বের হওয়ার সাহস পাননি।ঢাকা শহরসহ আশপাশের এলাকায় অনিরাপত্তার আশঙ্কায় অনেকেই ট্যাক্সি বা প্রাইভেট কার বুকিং বাতিল করেছেন। ফলে বিমানবন্দরের টার্মিনালে রাতভর বসে থাকতে হয়েছে যাত্রীদের।একজন যাত্রী জানান, “দেশে ফিরেও মনে হলো যেন নিরাপত্তাহীনতার শহরে নেমেছি। কোথাও কোনো নিশ্চিন্ততা নেই।”আরেক যাত্রী বলেন, “দীর্ঘ ফ্লাইট শেষে দেশে ফিরে একটু বিশ্রাম নেব—এই আশাতেই ছিলাম, কিন্তু এখন এই অপেক্ষা আরও কষ্টদায়ক।”বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই বাইরে চলাচল নিরুৎসাহিত করা হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।দেশে ফেরার আগে যারা রাতের ফ্লাইট বেছে নেন, বিশেষজ্ঞরা তাদের এখন থেকে দিন বা সন্ধ্যার ফ্লাইটে যাত্রা করার পরামর্শ দিয়েছেন।

