সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শরীয়তপুর থেকে গোপালগঞ্জ! ভিন্ন জেলার ৫ ডাকাত কেন বংশালে? ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য!

Spread the love

রাজধানীর বংশালে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর একটি চৌকস দল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গতকাল, ১৭ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র‍্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বংশাল থানাধীন আরমানিটোলা তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত ৮:৩০ ঘটিকার সময় ডাকাতির পরিকল্পনার জন্য সমবেত হওয়া অবস্থায় এই ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার চাকু, ২টি ছুরি, ১টি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো:১. মোঃ তাজুল ইসলাম হৃদয় (২৯), পিতা- কদম আলী, সাং- কেদারপুর, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর।২. আব্দুল গাফফার (৩৮), পিতা- মৃত আব্দুল কাদের, সাং- আড়পাড়া বকসিমাঝি, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ।৩. মোঃ জনি মোড়ল (২৯), পিতা- মৃত লালু মোড়ল, সাং- লক্ষিপুর মোড়লকান্দি, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর।৪. মোঃ আতাউর রহমান (৩৩), পিতা- মোঃ শাহদত রহমান, সাং- আমবাড়ি মধ্যপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম।৫. মোঃ শাহিন (২৫), পিতা- মোঃ হেমায়েত হোসেন, সাং- রামচন্দ্রপুর, থানা- মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১০ এর পক্ষ থেকে আরও বলা হয়, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় একটি আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে এই ব্যাটালিয়নটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি, কার্যকর তৎপরতা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে অনেক বড় অপরাধ প্রতিহত করা সম্ভব হয়েছে।সংবাদ উৎস: র‍্যাব-১০ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *