নোমাইনুল ইসলামবাঘাইছড়ি রাঙামাটি প্রতিনিধিবাঘাইছড়িতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার ৫ নভেম্বর সন্ধ্যায় উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি মো ইউসুফ আলী এবং সঞ্চালনা করেন সিনিয়র সহসভাপতি হারুনুর রশীদ হারুন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী। প্রধান বক্তা ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহতথ্য সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কাজী নূর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক স্থিতিশীলতা পায় এবং গণতন্ত্র সুসংহত হয়।বক্তারা আরও বলেন বর্তমান সময়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।সভায় নেতারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন এই নির্বাচন হবে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম তাই প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।সূত্রnewsbd24live প্রতিনিধি বাঘাইছড়ি রাঙামাটি

