সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা মাহবুব খান গ্রেফতার

কালকিনিতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা মাহবুব খান গ্রেফতার
Spread the love

হাবিবুর রহমান সুমন, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় আওয়ামী লীগের এক নেতাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার কোলচরি সস্তাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ওই নেতার নাম মোঃ মাহবুব খান (৪৩)। তিনি কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফজলুল হক খানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাহবুব খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই কালকিনি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে কালকিনি থানার পক্ষ থেকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *