সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৬০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।রবিবার (১৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাক্কাতুরা চা-বাগানের সবুজ সংঘ গলির রজনি ভ্যারাইটিস স্টোর নামের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।অভিযানে ২৬০ (দুইশত ষাট) গ্রাম গাঁজাসহ সঞ্জয় লোহার ওরফে সূর্য (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মৃত নারায়ন লোহার। তিনি লাক্কাতুরা চা-বাগান এলাকার বাসিন্দা।এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নম্বর-১২, তারিখ-১৩/১০/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (১৪ অক্টোবর) আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জানান, “আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।”

