মোঃ সাইফুল ইসলাম,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে মার্চ ২০২৬ মাসে ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার অর্জন করেছেন সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মো. রানা মিয়া।জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর ব্যতিক্রমধর্মী ও দৃশ্যমান সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে তাঁর দৃঢ় অবস্থান এবং নিয়মিত কার্যকর অভিযানের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়টি প্রশাসনের বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এছাড়াও, দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে তাঁর দক্ষতা, সাহসিকতা ও ধারাবাহিক সাফল্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একাধিক গুরুত্বপূর্ণ আসামিকে আইনের আওতায় আনায় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছেন।দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একজন নির্ভরযোগ্য ও দক্ষ পুলিশ সদস্য হিসেবে সুপরিচিত।পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. রানা মিয়া বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি আমার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি এ জন্য সম্মানিত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁর টিমের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

