সর্বশেষ
এপ্রিল ২, ২০২৬

টিকটকের সূত্র ধরে নিখোঁজ শিশু সিয়ামকে ৪ মাস পর উদ্ধার করলো পিবিআই, খুলনা!

Spread the love

সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পানিগাতী (পূর্বপাড়া) সাকিনস্থ মোঃ মিরাজ শেখ (৫০) তার পূত্র আলিমুর @ সিয়াম (১৪)-কে একই গ্রামের ০৪ জন পরস্পর যোগসাজশে অপহরণপূর্বক অবৈধভাবে আটক করে রেখেছে মর্মে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনাতে বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত পিটিশন মামলাটি পিবিআই, খুলনা জেলাকে তদন্তের নির্দেশ প্রদান করলে পিবিআই, খুলনা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মামলাটির তদন্তভার এসআই (নিঃ) গুলশান আরা শিলা এর উপর অর্পণ করেন। পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জের নেতৃত্ত্বে এসআই (নিঃ) গুলশান আরা শিলা সহ পিবিআই খুলনা জেলার চৌকস দল ভিকটিম আলিমুর @ সিয়ামের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ প্রায় ০৪ মাস পর ভিকটিমের অবস্থান শনাক্ত করেন।

অতঃপর অদ্য ০১/০৪/২০২৬ খ্রিঃ রাত ০২.৩০ ঘটিকায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার নিত্যহাট মেয়র মার্কেটের “ঢাকা বিরিয়ানি হাউজ” এর মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে বেনাপোল পোর্ট থানার সহায়তায় উদ্ধার করা হয়। ভিকটিম আলিমুর @ সিয়াম পড়াশোনার চাপে গত ২২/০৯/২০২৫ ইং বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং বেনাপোল পোর্ট থানাধীন নিত্যহাট মেয়র মার্কেটের “ঢাকা বিরিয়ানি হাউজ” নামীয় রেস্টুরেন্টে কাজ করতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *