সর্বশেষ
এপ্রিল ২, ২০২৬

নাসিরনগরে প্রশাসনের অভিযানে অবৈধ মজুদকৃত ৫ হাজার লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা।

Spread the love

‎‎মোঃ সাইফুল ইসলাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগে অবৈধভাবে মজুদ করা পাঁচ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন। ‎বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।‎‎নাসিরনগর উপজেলা প্রশাসন সূত্র জানায়, পূর্বভাগ নতুন বাজারে অবস্থিত সেলিম এন্টারপ্রাইজে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।‎

অভিযানে নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ।‎এ সময় প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।‎‎অভিযানকালে প্রতিষ্ঠানটিতে থাকা মোট ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়েছে।‎দোকান কর্তৃপক্ষের ভাষ্যমতে, ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে জালানি তেল ছিল।‎‎এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান,‎‘অবৈধ মজুদের অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা জালানি তেলের বিষয়ে পরবর্তীতে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *