সর্বশেষ
এপ্রিল ১, ২০২৬

মৌলভীবাজারে শোকের ছায়া: কুলাউড়ায় পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ আরও ১

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। বুধবার উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিগুলি টিলাবাড়ি এলাকায় বাড়ির পাশের একটি জলাশয়ে বা গর্তে জমে থাকা পানিতে খেলা করতে গিয়ে শিশুরা তলিয়ে যায়। নিহত শিশুরা পরস্পর আত্মীয় এবং একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলো ফটিগুলি গ্রামের আশিক মিয়ার ছোট ছেলে, সাহেব আলীর বড় ছেলে এবং দিঘলকান্দি গ্রামের শিপার মিয়ার ছেলে।​এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ থাকা অন্য শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় শোকাতুর পরিবেশ বিরাজ করছে এবং নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।​সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে এই সলিল সমাধির ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *