সর্বশেষ
মার্চ ৩১, ২০২৬

ময়মনসিংহে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

Spread the love

মোহাম্মদ সালাহ উদ্দিনঃ

ময়মনসিংহে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ-এর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।পরিদর্শনের সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষে চলমান পাঠদানের বাস্তবচিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

তিনি শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং শিক্ষকদের পাঠদানের পদ্ধতি সম্পর্কে খোঁজখবর নেন।এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠ, একাডেমিক ভবন ও শ্রেণীকক্ষের পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।জেলা প্রশাসকের এই পরিদর্শন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *