সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

খুলনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত উপলক্ষে, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

Spread the love

সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি:

বিদায় নিল পবিত্র মাহে রমজান। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ উঁকি দেওয়ায় আজ শনিবার (২১ মার্চ) দেশব্যাপী উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিতর ঈদুল ফিতর। খুলনায়ও আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বীরা।গতকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য নিশ্চিত করে প্রশাসন।

এর প্রেক্ষিতে আজ শনিবার দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়।খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউস ময়দানে আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে প্রধান ঈদ জামাত। একই স্থানে পরপর তিনটি জামাতের ব্যবস্থা রাখা হয়েছে:সার্কিট হাউস ময়দান সকাল ৮টা, ৯টা, ১০টা।খুলনা টাউন জামে মসজিদ সকাল ৮টা, ৯টা, ১০টা।বায়তুন নূর জামে মসজিদ সকাল ৮টা ও ৯টা।খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদ সকাল সাড়ে ৭টা।কুয়েট কেন্দ্রীয় মসজিদ সকাল সাড়ে ৭টা।আল-হেরা জামে মসজিদ সকাল ৮টা।জাতিসংঘ শিশু পার্ক সকাল সাড়ে ৮টা।

খালিশপুর ঈদগাহ সকাল ৮টা।বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ সকাল ৮টা।আবহাওয়া প্রতিকূল থাকলে সার্কিট হাউস ময়দানের জামাতগুলো খুলনা টাউন জামে মসজিদে স্থানান্তর করা হবে।খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবার প্রথমবারের মতো মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে নারী মুসল্লিরাও স্বাচ্ছন্দ্যে ইবাদতে অংশ নিতে পারবেন।নিরাপত্তা ব্যবস্থা জোরদারঈদ উপলক্ষে নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে:গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার, ঈদগাহ ও মসজিদগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন,ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ ব্যবস্থা।আতশবাজি ও পটকা ফোটানো,রাস্তা বন্ধ করে স্টল বা দোকান বসানো,উচ্চস্বরে মাইক, ড্রাম বা লাউডস্পিকার বাজানো, রঙিন পানি ছেটানো বা হৈচৈ করা, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ।

খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নামাজের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়েও স্থানীয় কমিটিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে।বায়তুন নূর জামে মসজিদে:১ম জামাত (সকাল ৮টা): ইমামতি করবেন খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইমরান উল্লাহ, ২য় জামাত (সকাল ৯টা): ইমামতি করবেন ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেনঈদ মোবারক!পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সম্প্রীতি। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *