জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) হীড বাংলাদেশ গেস্ট হাউজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ এবং সাব্বির এলাহী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ফ্রিলান্সার সাংবাদিক তৌহিদুর রহমান, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুঁইয়া,
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত গোলাম মোস্তফা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সরওয়ার শোকরানা নান্না, ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলের পূর্বে দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং সকলে ইফতারে শরিক হন।

