সর্বশেষ
মার্চ ১৮, ২০২৬

খুলনায় কসাইয়ের হাতে চা দোকানদার খুন।

Spread the love

সরদার সাইদী হাসান বাবু,খুলনা জেলা প্রতিনিধি।

খুলনার রূপসায় কসাইয়ের হাতে চা দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।খুনের শিকার দীন মোহাম্মদ ঢালী ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘাটভোগ ইউনিয়নের কৃষকদল নেতা ভ্রাম্যমাণ মাংস বিক্রেতা আবুল খায়ের লস্কর চা দোকানদার দীন মোহাম্মদ ঢালীর কাছে মাংস বিক্রির ৪০০ টাকা পেত।

বেশ কয়েকবার টাকা চেয়ে না পেয়ে আজ দীন মোহাম্মদের চায়ের দোকানে যায়। এ সময় প্রথমে দু’জনের মধ্যে কথা কাটাকাটি থেকে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে। তখন আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়। স্থানীয়রা দ্বীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান। পুলিশ আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *