সর্বশেষ
মার্চ ১৫, ২০২৬

পরিচ্ছন্নতা কর্মীদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

Spread the love

​ডেক্স রিপোর্ট, newsbd24
ঢাকা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার, ১৫ মার্চ ২০২৬, বিকেল সাড়ে তিনটায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন।


​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের হাতে এই অনুদানের চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, নগরবাসীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর উপহার দিতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করেন। তাদের এই মানবিক শ্রমের স্বীকৃতি এবং ঈদ আনন্দ ভাগ করে নিতেই প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরও জানান, বর্তমান সরকার মেহনতি মানুষের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


​পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর এই সহমর্মিতা সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আর্থিক সহায়তা কর্মীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের পরিবারে ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *