সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

যথাযথ মর্যাদায় কমলগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Spread the love

জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের কমলগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর থেকে শুরু করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়।দিবসের প্রথম প্রহরে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভুইয়া।কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আউয়াল, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ, কমলগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনসার শোকরানা নান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব সঠিকভাবে তুলে ধরতে হবে। বক্তারা সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষা চর্চা ও সঠিক বানানে লেখা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *