সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

দুর্গাপুরে আওয়ামী লীগ নেতা বাবুলের বিএনপিতে যোগদান

Spread the love

তোফায়েল আলম ভূঁইয়া ,দুর্গাপুর :

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাবুল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি দলটিতে যোগদান করেন।বিএনপি নেতারা এ সময় বলেন, বাবুলের যোগদানের মাধ্যমে গাঁওকান্দিয়া বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও জনপ্রিয়তা দলকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।এদিকে বাবুল বলেন, “জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। দলের সঙ্গে থেকে সাধারণ মানুষের পক্ষে কাজ করতে চাই।”এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *