সর্বশেষ
ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন সামনে রেখে র‌্যাপেলিং কমান্ডোদের মহড়া পরিদর্শন

Spread the love

জহুরুল হক জনি,স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত র‌্যাপেলিং কমান্ডো ইউনিটের মহড়া পরিদর্শন করেছেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় হেলিকপ্টার ও উঁচু স্থাপনা থেকে র‌্যাপেলিংয়ের মাধ্যমে দ্রুত অবতরণ, দুর্গম এলাকায় কমান্ডো মোতায়েন, জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কৌশল প্রদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা যাচাই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর বিশেষ ইউনিটগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *