কালিয়া উপজেলা প্রতিনিধি, মোঃ ছাব্বির খান:
নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গানসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২ ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কালিয়া উপজেলার জয়পুর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন, কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন আয়মানের নেতৃত্বে অভিযানটি চালায়।
সেনাবাহিনী জানায়, অভিযানে মো. কামাল হোসেন (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুর গ্রামের মৃত মহাসীন মোল্লার ছেলে। অভিযানকালে তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি রামদা, তিনটি চাপাতি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের বিষয়ে অভিযোগ থাকলেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু সেনাবাহিনীর কছে এই তথ্য পৌছানোর পর সেনাবাহিনী পদক্ষেপ গ্রহণ করেন।
এই অভিযানের পর জনমনে স্বস্তি ফিরেছে।

