সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

তারেক রহমানের কিশোরগঞ্জ ৬ আসনে নির্বাচনের প্রচারণা।

Spread the love

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সিলেট থেকে ঢাকা যাত্রা পথে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান ভৈরব স্টেডিয়ামে পথসভা করেন। উক্ত সভা কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কিশোরগঞ্জ ৬ নির্বাচনী আসনের বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।তারেক রহমান ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায় উপস্থিত হন। বিকেল থেকেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায় ভৈরব স্টেডিয়াম ও আশেপাশের এলাকায়।

জাতীয়তাবাদী দল বিএনপি, জাসাস, কৃষক দল, শ্রমিক দল, তাতী দল, যুবদল, ছাত্র দল, তরুণ দল, ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর অবস্থান করেন।সকলের অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন, কখন তারেক জিয়া আসবেন।অবশেষে রাত আটটার পর তারেক রহমান স্টেজে উঠে এবং সকলের শুভ কামনা রেখে বক্তব্য শুরু করেন।

জাতীয়তাবাদী দল বিএনপির কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড এর ব্যপারে আলোচনা করেন।সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পাশে থাকার জন্য আহ্বান করেন।পরিশেষে কিশোরগঞ্জ বাসীর কাছে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *