সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬: নড়াইলের দুই আসনে শুরু ভোটের লড়াই

Spread the love

নড়াইলের,কালিয়া উপজেলা, প্রতিনিধি, মোঃ ছাব্বির খান:

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০২৬ কে সামনে রেখে নড়াইলের দু’টি সংসদীয় আসন থেকে চুড়ান্ত ভাবে ১৫ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নড়াইল নির্বাচন কমিশন ইসি।বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেকসহ সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি.এম নাগিব হোসেন কলস প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা লাঙ্গল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন ফুটবল প্রতীক ও সুকেশ সাহা আনন্দ ঘোড়া প্রতীক পেয়েছেন।

এবং নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম হাতপাখা প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম ট্রাক প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলী ছড়ি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম কলস প্রতীক এবং অপর স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন জাহাজ প্রতীক পেয়েছেন।

এবং প্রতীক বিতরণ শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সুস্থ ও সুন্দর করার লক্ষে, সকল নেতাকর্মীর মাঝে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা রিটার্নিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *