সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

লৌহজংয়ে ৬১০ পিস ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার, জেলা ডিবির অভিযান

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে ৬১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে আপন দুই বোন বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ঈদগাহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন, কুমারভোগ ঈদগাহ এলাকার মো. মতিউর রহমান ওরফে মতি মাতবরের কন্যা ইতি আক্তার (২৫) ও কাকলী আক্তার (৩৬)।মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা ডিবি পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিদুল ইসলামের নেতৃত্বে এসআই আবুল কালাম আজাদসহ একটি চৌকস দল ঈদগাহ এলাকায় অবস্থান নেয়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থানকালে দুই বোনকে আটক করা হয়।

পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা তিনটি নীল রঙের জিপার প্যাকেট থেকে মোট ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *