নাচোল প্রতিনিধি,মোঃ ইসমাইল হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল সনদে চাকুরির অভিযোগ উঠেছে কামার জগদইল মেহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীর বিরুদ্ধে। বুধবার উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেন একই গ্রামের এন্তাজ আলী নামের এক ব্যাক্তি। তিনি তাঁর অভিযোগ লিপিতে উল্লেখ করেন ওই বিদ্যলয়ের প্রধান শিক্ষক বাবর আলী এ্যামেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রী পাস সনদ নিয়ে গত ৯০ সালের ১৫ অক্টোবর মাসে সহকারি শিক্ষক নিসেবে চাকুরী গ্রহন করেন। পরে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহন করেন।
তবে অভিযোগকারি এন্তাজ আলীর দাবী তার বিএ পাসের সনদ পত্রটি সম্পূর্ন ভূয়া। এদিকে বাবর আলী নিজেকে আমেরিকান ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করেন এবং দীর্ঘ ৩৫ বছর যাবৎ শিক্ষকতা করে আসছেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি কখনোই ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছিলেন না।এ বিষয়ে শিক্ষক বাবর আলীর কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন।এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিয়ার সাথে যোগাযোগ করাহলে তিনি বলেন আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

