মোহাম্মদ এমরুল ইসলাম মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে হিফজুল কোরআন মাদরাসার হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২০ জানুয়ারী)বিকালে উপজেলার মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লালেবাড়ীতে অবস্থিত মনোহরদী মডেল মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
পরে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাইহান ও হাফেজ মোহাম্মদ সাইফ এর মাথায় অতিথিবৃন্দ পাগড়ী পরিয়ে দেন এবং নবাগত হাফেজদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন।এ সময় বক্তারা বলেন,হাফেজে কোরআনরা জাতির গর্ব। কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিয়ে তারা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে—এটাই সবার প্রত্যাশা। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দ্বীনি জ্ঞান ও আমলের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে মাদরাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

