সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

মনোহরদীতে বেকারিতে মোবাইল কোর্ট,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে জরিমানা

Spread the love

মোঃএমরুল ইসলাম ,মনোহরদী(নরসিংদী)প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়াতে অবস্থিত একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ খালিদ হোসেন শিমুল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট বেকারিকে জরিমানা করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃশাহনেওয়াজ।

এ সময় প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সূফি পারভেজসহ মনোহরদী থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *