সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

লালমনিরহাটে শীতার্ত ৫০০ পরিবারের মুখে হাসি ফুটালো BRT-UK ও GUSS

Spread the love

জহুরুল হক জনি, স্টাফ রিপোর্টার:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কনকনে শীত ও হাড়কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি, ২০২৬) দুপুরে উপজেলার দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।‘প্রফিট ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা BRT-UK ও GUSS-এর সহযোগিতায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আক্তার জাহান। তিনি তার বক্তব্যে বলেন,তীব্র শীতে এই মানবিক সহায়তা স্থানীয় অসহায় মানুষের জন্য এক পরম আশীর্বাদ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই এগিয়ে আসা প্রশংসার দাবি রাখে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা আকতার বানু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু মাসুদ খান এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু জাফর।

বক্তারা শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সামাজিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানবিক সমাজ গঠনে সহায়ক।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন GUSS-এর প্রতিনিধি মোঃ শামীম হোসেন, দলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস এবং প্রফিট ফাউন্ডেশন (পিএফ)-এর টিম সদস্যরা।পুরো কর্মসূচিটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মোঃ জয়নুল আবেদীন এবং ফিল্ড অফিসার মোছাঃ মুন্নি বেগম।প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ বলেন,শত বাধা পেরিয়েও আমাদের একমাত্র লক্ষ্য ছিল প্রান্তিক মানুষের শীতের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের মুখে হাসি ফোটানো।

দাতা সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতায় আজ আমরা সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পেরেছি।শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজক ও দাতা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *