সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

বিভাগীয় শ্রম আদালতের নির্দেশনায় মৌলভীবাজার পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠন

Spread the love

মোঃ সাইফুল ইসলাম ,মৌলভীবাজার জেলা বিশেষ প্রতিনিধি: ১০ জানুয়ারি ২০২৬, শুক্রবারবিভাগীয় শ্রম আদালত সিলেটের নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং– চট্র ১২২৩)-এর ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

গঠিত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম খান (রশিক), যিনি বিভাগীয় শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি সদস্য। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন মো. মুহিতুর রহমান হেলাল, সদস্য, আহ্বায়ক কমিটি, জেলা বিএনপি।এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. জাকির হোসেন উজ্জ্বল, সভাপতি, জাতীয়তাবাদী যুবদল, মৌলভীবাজার জেলা।

সহকারী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল হক সেলিম, সভাপতি, জেলা শ্রমিক ইউনিয়ন (রেজি নং– ২৩৫৯)।নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—মো. এহিয়া খান (শ্রমিক প্রতিনিধি),মো. ইলিয়াছ মিয়া (শ্রমিক প্রতিনিধি) এবংমো. জসিম উদ্দীন (শ্রমিক প্রতিনিধি)।সংশ্লিষ্ট সূত্র জানায়, গঠিত নির্বাচন কমিশন

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সংগঠনের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে শ্রমিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *