সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

রাঙ্গামাটিতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Spread the love

​মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:​

রাঙ্গামাটি শহরের মারী স্টেডিয়াম এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জেলা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।​মঙ্গলবার (৬ জানুয়ারি, ২০২৬) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম রাঙ্গামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের মাস্টার কলোনি এলাকার মৃত ফখরুল ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের বিরুদ্ধে রাঙ্গামাটি সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৬(১) ধারায় একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় কোতয়ালী থানাধীন মারী স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর রাঙ্গামাটি সদর থানা পুলিশ তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলার স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।​উল্লেখ্য, গত বছর ৯ ফেব্রুয়ারি ৮.৩০ ঘটিকায় সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তাকে আইনের আওতায় আনা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *