সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

নওমালা ইউনিয়ন বিএনপির নির্বাচনী কার্যালয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত

Spread the love

মোঃ ইমরান হোসাইন, বাউফল পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বাউফল নওমালা ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনার প্রধান কার্যালয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাইয়ান আকাশ তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব ইউনুস মৃধা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোশারফ হোসেন, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা জনাব আব্দুল মোতালেব চৌকিদার এবং নওমালা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নাসির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জনাব মাসুদুর রহমান মাসুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *