সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্বে ডেলসি রদ্রিগেজ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির রাষ্ট্রক্ষমতা সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে ন্যস্ত করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর সৃষ্ট সাংবিধানিক সংকট মোকাবিলায় আদালত এই রায় দেয়। রায়ে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জরুরি।

আদালত আরও জানায়, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সরকারের কার্যক্রম এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোন কোন আইনগত কাঠামো কার্যকর থাকবে সে বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হবে।এই রায়ের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলায় অন্তর্বর্তী নেতৃত্বের একটি কাঠামো কার্যকর হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নিলে ভেনেজুয়েলায় মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।

নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে তার একাধিকবার আলোচনা হয়েছে এবং তিনি পরিস্থিতি সম্পর্কে সচেতন।ট্রাম্প আরও বলেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সমন্বয় করে কাজ করতে সম্মত হয়েছেন।নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার ক্ষমতার ভারসাম্য কার হাতে থাকবে এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই প্রেক্ষাপটে ট্রাম্প জানান, রদ্রিগেজ যদি যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করেন, তাহলে সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *