সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

বেগম জিয়ার মৃত্যুতে বিএনপির পাশে জামায়াত, গুলশানে গোপন বৈঠক?

Spread the love

ডেস্ক রিপোর্ট
Newsbd24live:


​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি বিএনপির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন।


​দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক নেত্রীর প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে জামায়াত আমীরের এই সফর বিশেষ গুরুত্ব বহন করে।


​গুলশান কার্যালয়ে পৌঁছেই ডা. শফিকুর রহমান সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কুশলাদি জানতে চান এবং তাঁকে সান্ত্বনা দেন। এ সময় তিনি তারেক রহমানের পরিবারবর্গ ও দলের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


​জামায়াত আমীরের আগমনে তাঁকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, জনাব সালাহ উদ্দিন আহমদ এবং ডা. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
​জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমীরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এবং জনাব মোবারক হোসাইন।


​নেতৃবৃন্দ কিছু সময় একান্তে কথা বলেন এবং দেশের এই ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

গুলশান কার্যালয় থেকে বের হয়ে আমীরে জামায়াত উপস্থিত সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন, যেখানে তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *