সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শিবচরে ডিবি পরিচয়ে ডাকাতি: সংঘবদ্ধ ডাকাত চক্র গ্রেফতার

Spread the love

হাবিবুর রহমান সুমন , মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের শিবচর থানার যাদুয়ারচর এলাকা থেকে ডিবি পুলিশের পরিচয়ে হায়েস মাইক্রোবাস ডাকাতিকালে সংঘবদ্ধ এক ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ডাকাত দলের কাছ থেকে চারটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুরে শিবচর থানায় আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাইক্রোবাস ডাকাতি করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *