সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মানুষের আস্থা ও সমর্থনে ধানের শীষের জয় সুনিশ্চিত- ফয়জুল করিম ময়ূন

Spread the love

রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন বলেছেন, ২০০১ সালের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তিনি বলেন, ২০০৭ সালের পর থেকে বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় ছিল। বিএনপি একটি সুসংগঠিত ও ঐক্যবদ্ধ দল। এখন আমরা সম্পূর্ণভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।তিনি জানান, প্রত্যেক অঙ্গ সংগঠন ও নেতাকর্মীরা শহরে, গ্রামে, গঞ্জে ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন।

এতে মানুষের মধ্যে একটি ব্যাপক সাড়া দেখা যাচ্ছে যে তারা উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেবেন। আমরা প্রস্তুত, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবো।সোমবার ২৯ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো: ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফয়সল আহমেদ, বদরুল আলম, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, যুগ্ম সম্পাদক কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদলের সেক্রেটারি এম এ মুহিত এবং জেলা ছাত্রদলের সেক্রেটারি আকিদুর রহমান সোহান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *