সর্বশেষ
মার্চ ২১, ২০২৬

পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কৃষিবিদ হাসান জাফির তুহিন

Spread the love

মোঃ আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০,পাবনা-০৩ আসনে (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীর কাছে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, হাসান জাফির তুহিন এর সহধর্মিনী নিলুফা জাফির।

বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ভিপি সেলিম রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *