হাবিবুর রহমান সুমন,মাদারীপুর জেলা প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ ঢাকার আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক জাতীয় সাংবাদিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সকল সাংবাদিকের আস্থা—জাতীয় সাংবাদিক সংস্থা” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোসাম্মৎ আছিয়া আক্তার।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর গনি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের সুযোগ্য পুত্র মোঃ মনজুর হোসেন।আলোচনা সভাটি উপস্থাপনা করেন ঢাকা জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব।
এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।বক্তারা সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, নৈতিক সাংবাদিকতা ও ঐক্যবদ্ধ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সাংবাদিকদের কল্যাণ ও স্বার্থরক্ষায় কাজ করে যাবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।সমাবেশটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সংহতি আরও জোরদার করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

