সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণায় নড়াইলে মিল্টন মোল্লাকে ঘিরে আলোচনা

Spread the love

মোঃ ছাব্বির খান, কালিয়া উপজেলা প্রতিনিধিঃ

অবশেষে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টির অংশগ্রহণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখো বাংলাদেশ জাতীয় পার্টির চুড়ান্ত মনোনয়ন পত্র প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে সংসদ সদস্য – ৯৩ নড়াইল -১ বাংলাদেশ জাতীয় পার্টির মনোনয়ন পত্র পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে হাড্ডা হাড্ডি লড়াই চালিয়েছে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার আওতাধীন পর পর তিনবার মনোনয়ন পত্র পাওয়া প্রার্থী মিল্টন মোল্লা এবং মিল্টন মোল্লার বিরুদ্ধে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অংশ গ্রহণ করেছিলেন পার্শ্ববর্তী ভাঁউরিচর গ্রামের এ্যাড.গাজী মাহাবুব ইমরান।

তাদের দুজনেই এই মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় দুজনের হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে অবশেষে আজ রাত ৮ টার সময় বরাবরের মতো এবারও আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় পার্টি (জাপা) মিল্টন মোল্লাকে যোগ্য মনে করে তাকে মনোনয়ন দিয়েছে। বড় আশ্চর্যের বিষয় একই মঞ্চে একই মনোনয়ন পাওয়া জন্য লড়ে যাওয়া দুই প্রার্থী একজনের সামনে আরেকজনকে মনোনয়ন পত্র পাওয়া দেখেও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বরংচো একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এক সাথে নির্বাচনের মাঠে কাজ করার কথা বলেন।

মনোনয়ন পাওয়ার পর মিল্টন মোল্যা দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংসদ সদস্য- ৯৩ নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।

জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়নের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান বলেও জানান তিনি।মিল্টন মোল্যা আর বলেন আমি লাঙ্গল প্রতিক নিয়ে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *