মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:
ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুল আলম (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে নজরুল টেইলার্স এন্ড ফেব্রিক্সের সংলগ্ন হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মাহবুবুল আলম মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে চলাচল করছিলেন।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি ঘটনাস্থলেই মারা যান।নিহত মাহবুবুল আলম ঈশ্বরগঞ্জ উপজেলার রতন মেডিকেলে কর্মরত ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংড়ি গ্রামের বাসিন্দা।
তার পিতার নাম আব্দুল কুদ্দুস।এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেন।মরহুম মাহবুবুল আলমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

