মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে আগামী ২৫ ডিসেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতন সফল করার উপলক্ষে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বনপাড়া-পাবনা মহাসড়কে কয়েন বাজারে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মিজানুর রহমানের সভাপতিত্বে মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর খলিফা শাহিন, বনপাড়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমন , বড়াইগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক নয়ন হোসেন, গোপালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হক খলিফা সহ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক সদস্য সচিব ও নেতৃবৃন্দ।

