সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

গুজবের অভিযোগে প্রাণহানি—ভালুকা হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

Spread the love

মনিরুল ইসলাম লায়ন, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দিপু নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে তাকে জনসমক্ষে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় এবং পরে মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনার পর এখন পর্যন্ত দিপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

‎‎এই ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন ময়মনসিংহের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো অভিযোগের নামে কাউকে শাস্তি দেওয়ার সুযোগ নেই। প্রমাণ ছাড়া এমন মর্মান্তিক ঘটনা মানবাধিকার লঙ্ঘন।

”‎‎সমাবেশ থেকে দ্রুত নিরপেক্ষ তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

পাশাপাশি গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।‎‎এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *