সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

মুন্সিগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

Spread the love

মোঃ মাইউদুর রহমান লিও, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫-২৬ সেশনের এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম খলিল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার অনিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম (জান্নাতুল)।গত শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় সংগঠনের জেলা কার্যালয় মিলনায়তনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।সংগঠন সূত্রে জানা যায়, নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের অনার্স বাংলা বিভাগের শিক্ষার্থী।

সহ-সভাপতি শাহরিয়ার অনিক একই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম (জান্নাতুল) রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।কমিটি ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হাজী মোহাম্মদ ফারুখ হাওলাদার, দাওয়াহ ও প্রচার সম্পাদক গাজী জসিমউদ্দীন এবং ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামীম হোসাইন।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে আদর্শিক ও সংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *