সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

আজ বিদায়ী সংবর্ধনা পাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃপ্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানাতে যাচ্ছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার সুপ্রিমকোর্ট প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান বিচারপতিকে বিদায়ী সংবর্ধনা প্রদান করবেন।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৭ বছর। ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণকারী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বয়স আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছরে পূর্ণ হবে। ওই দিন ছুটি থাকায় আজই তার শেষ কর্মদিবস।প্রচলিত রীতি অনুযায়ী, শেষ কর্মদিবসে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *