সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

দ্বাদশ সংসদ নির্বাচন: কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

Spread the love

মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মনোনয়ন ফরম সংগ্রহকালীন উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুন্নবী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম ও ১নং সদস্য সাইয়ূম সিদ্দিকী।

বুধবার (১৭ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ৩টা ৫০ মিনিটে কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকারের কাছ থেকে মোঃ শরীফুল আলম এঁর পক্ষে উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *