সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শিক্ষাবিস্তারে নিবেদিত প্রাণ: ফজলুর রহমান ভুলুর সংগ্রামী জীবন

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

মুন্সিগঞ্জ জেলার, সিরাজদিখান থানার, চিত্রকোট ইউনিয়নের গিরিনগর এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, সমাজকর্মী ও শিক্ষানুরাগী জনাব ফজলুর রহমান ভুলু দীর্ঘ কয়েক বছর ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন।

সাম্প্রতিক সময়ে তাঁর অসুস্থতার তীব্রতা এতটাই বেড়ে যায় যে তাঁকে টানা ২৫ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। বর্তমানে তাঁকে সপ্তাহে তিনদিন নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে। এরই মধ্যে নতুন করে ফুসফুসে সংক্রমণ হওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। উল্লেখযোগ্য যে, এর আগে তিনি ব্রেইন স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন।

দীর্ঘদিনের এই শারীরিক লড়াইয়ের ফলে স্বাভাবিকভাবেই তিনি মানসিক ও শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন।

তবে অসুস্থতার মাঝেও তাঁর জীবনের অবদান ও কর্মময় ইতিহাস আজও এলাকাবাসীর স্মৃতিতে উজ্জ্বল।জনাব ভুলু খারশুড় উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন।

শুধু তাই নয়, যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় খারশুড় উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি ছিলেন তাঁদের অন্যতম। শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য।এছাড়াও তিনি ‘কালের খেয়া’ নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, যেখানে একসময় প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণের উপস্থিতিও ছিল যা এলাকার সাহিত্যচর্চার ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে আছে।সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অগ্রগামী। গিরিনগর জোনাকি সংসদ ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নসহ নানামুখী জনকল্যাণমূলক কাজে নিজেকে সক্রিয়ভাবে সম্পৃক্ত রেখেছেন। বহুমুখিতা, সৃজনশীলতা ও শিক্ষা এই তিনটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন তাঁর স্বাক্ষর।এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মহান ও পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে তাঁর দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করছেন।

একই সঙ্গে বাস্তবতার কঠিন সত্যটিও অস্বীকার করার উপায় নেই প্রকৃতি, নিয়ম এবং সর্বোপরি বিধাতার অমোঘ নিয়তির কাছে একদিন আমাদের সবাইকেই প্রত্যাবর্তন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *