সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

উত্তরা কাঁপানো ঠোঁট কাটা আলতাফসহ ১৬ অপরাধী গ্রেফতার।

Spread the love

​ডেস্ক রিপোর্ট, News BD 24 Live:

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। দিনব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মো. আলতাফ হোসেন ওরফে ঠোঁট কাটা আলতাফসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) উত্তরা পূর্ব থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
​পুলিশ সূত্রে জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে এবং এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মঙ্গলবার উত্তরা পূর্ব থানা এলাকায় এই বিশেষ চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত ২২টি মামলার এজাহারভুক্ত আসামি ঠোঁট কাটা আলতাফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।


​অভিযানে গ্রেফতারকৃত ১৬ জন অভিযুক্তরা হলেন— মো. আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ (৩৪), সাইফুল ইসলাম (৩৭), মো. আমির হোসেন ফিরোজ (৪৭), রওশন মিয়া (৩৩), সিফাত মিয়া (১৯), বাইজিদ মিয়া (২২), কাজী সাদমান (২৫), রায়হান হোসেন (২৪), মোহাম্মদ হুমায়ুন কবির (৪২), মো. রায়হান (৩১), মো. ফিরোজুর রহমান (৪৫), মোহাম্মদ ফারুক (৪২), মো. ইমরান হোসেন (৪৫), সাইদুল আলম (২৭), জান্নাতুল মাওয়া ওরফে রোদশী সরকার (২৫) ও তাসলিমা (৪০)।


​উত্তরা পূর্ব থানা কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবারই আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


​এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের এই তড়িৎ পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *