সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

ওসমান হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষনা।

Spread the love

মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

ঘোষণা অনুযায়ী, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে একত্র করে এই কর্মসূচি আয়োজনের কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, “সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আয়োজন করা হয়েছে।

এখানে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।

দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে আমরা এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”এর আগে শনিবার, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *