সরদার সাইদী হাসান বাবু্,জেলা প্রতিনিধি:
খুলনা।আনুমানিক ৩০-৩৫ বছর আগে, মাত্র ৫-৬ বছর বয়সে, সেলিনা নামের এক শিশু খুলনার গ্রাম থেকে প্রতিবেশী নানীর সাথে ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যায়।তাঁর স্মৃতিতে যা রয়েছে:- পিতার নাম: সিরাজুল (পেশায় ড্রাইভার), মাতার নাম: মুন্নি,ভাই-বোন: সিরিনা ও আসাদুল কবির মুন্না, ফুফুর বাসা ছিল খুলনা শহরে।এক চাচা ছিলেন অভিনেতা। বাড়ির পাশে ছিল ঈদগাহ মাঠ। সরকারি হাসপাতাল, সাবানের কারখানা।কিছু দূরে রেলস্টেশন।বড় মাঠে পাথর ও কয়লা ভাঙা হতো।গ্রামে শুটিং স্পট ছিল।
ভারতের সীমান্তের কাছাকাছি, হতে পারে এলাকাটি।সেলিনার পরিবার এখনও তাঁকে খুঁজছেন। কোনো তথ্য থাকলে, অনুগ্রহ করে যোগাযোগ করুন:যোগাযোগ:মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, (ম্যান ফর ম্যান ফোর্স) ০১৫৯০০২২৩৩৪,

